Saturday, July 5, 2014

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার

5:59 AM Posted by Eahshan No comments

নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সকল ধরনের সেবা এবং সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ন্যশনাল হেল্পলাইন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে । এই সেন্টারে ২৪ ঘন্টা যে কোন মোবাইল , ল্যন্ডলাইন এবং অন্যান্য টেলিফোন অপারেটর হতে ১০৯২১ নাম্বারে ফোন করে নির্যাতনের শিকার মহিলা ও শিশু তাদের পরিবার এবং সংশিস্নষ্ট অন্যান্য সকলে প্রয়োজনীয় তথ্য সেবা ও পরামর্শ নিতে পারবে ।

হেল্পলাইন সেন্টারের লক্ষ্য ও উদ্দেশ্য -

নির্যাতনের শিকার নারী ও শিশুর প্রয়োজনীয় সকল ধরনের সেবা এবং সহায়তা প্রদান নিশ্চিতকরণ।
ভিকটিম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের আইনী বিধি-বিধান সম্পর্কে দিকনির্দেশনা প্রদান।
সরকারী ও বেসরকারী পর্যায়ে বিরাজমান অন্যান্য হেল্পলাইন সম্পর্কে তথ্য প্রদান।
ভিকটিম এবং তার পরিবারের সদস্যদের মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান।
আইনসহায়তা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য সমাজকর্মীর মাধ্যমে বিশেষ পরিস্থিতিতে ভিকটিককে উদ্ধারে সহায়তা প্রদান।
হেল্পলাইন সেন্টার প্রদত্ত বিশেষ সেবাসমুহ –

এই সেন্টারে ২৪ ঘন্টা ১০৯২১ নম্বরে ফোন করা যায়।
ভিকটিম, তার পরিবার এবং সংশিস্নষ্ট অন্যান্যদের যে কোন জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তর প্রদান।
জাতীয় পত্রিকায় প্রকাশিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধর্মরক সংবাদ ও রিপোর্টসমূহ ফলো-আপ কারা।
জেলা ও উপজেলা পর্যায়ে এস এমএস, ই-মেইল এবং ফ্যাক্স এর সাহায্যে স্থানীয় প্রতিনিধি এবং সংস্থানসমূহকে তথ্য প্রদান এবং ভিকটিমকে সাহায্যের জন্য অনুরোধ করা।
ভিকটিম এবং পেশাজীবি (ডাক্তার, কাউন্সেলন, আইনজীবি, ডিএনএ বিশেষজ্ঞ, গবেষণা কর্মকর্তা এবং পুলিশ অফিসার) এর সাথে অন-লাইন যোগাযোগ রক্ষা করা।
হেল্পলাইন সেন্টারের মূল বৈশিষ্ট্যসমুহ -

প্রত্যক্ষ্ যোগাযোগের জন্য হেল্পলাইন হিসেবে বিশবসত্মতা রক্ষা করা।
বিভিন্ন সহায়তার জন্য তথ্য এবং যোগাযোগের বিষয়সমূহের যথার্থতা নিশ্চিত করা।
মহিলাদের সহায়তার জন্য অন্যান্য সেবার সাথে যোগসূত্র স্থাপন করা।
নারী ও শিশু নির্যান প্রতিরোধে সামাজিক নেটওয়ার্ক ও জন সচেতনতা বৃদ্ধি করা।
অধিকার বিষয়ক পরামর্শ এবং আইনী পরামর্শ প্রদান ।

সম্পুর্ন আর্টিকেল পরুন ঃ http://lawofwomen.org/ন্যাশনাল-হেল্পলাইন/

0 comments:

Post a Comment